উত্তরদিনাজপুর

সারা দেশের সাথে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলাতেও মুসলিম ধর্মাবলম্বী মানুষ পালন করেন ঈদ

 

সারা দেশের সাথে তাল মিলিয়ে এক মাস যাবত রোজার পর আজ খুশির ঈদ। আর এই খুশির ঈদে মেতে উঠেছে গোটা দেশের সকল বয়সের মুসলিম ধর্মাবলম্বী মানুষরা। সেই উপলক্ষে সর্বস্তরের ধর্মপ্রান মুসলিম মানুষের এক সাথে নমাজ পাঠ করে রাজ্য তথা দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বার্তা দিলেন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের রাষ্ট্র মন্ত্রী গোলাম রব্বানি। মঙ্গলবার ৮টায় গোয়ালপোখর থানা এলাকায় এক মসজিদে ঈদের নমাজ পরেন মন্ত্রী।প্রায় হাজার পাঁচেক মুসলিম ধর্মপ্রান মানুষ ঈদগাহ র মাঠে একত্রিত হয়ে নামাজ পাঠের পর একে অপরকে আলিঙ্গন করেন। আজ জেলার ইসলামপুর, চোপড়া, রায়গঞ্জের ঈদগাহ মাঠেও নামাজ পরেন বহু ধর্মপ্রান মুসলিম মানুষ। নমাজ শেষে মন্ত্রী গোলাম রব্বানি বলেন সব ধর্মের মানুষ সারা বছর যাতে সুখে শান্তিতে থাকে সেজন্যই আজকের এই প্রার্থনা। সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি এও জানান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিটি মসজিদের ইমামের কাছে ফুলের স্তবক সহ পবিত্র ঈদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সেজন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী গোলাম রব্বানি।

 

            উত্তর দিনাজপুর জেলার প্রায় ৩৪ টি ঈদ গাহে নমাজ পাঠ আয়োজন করা হয় মুসলিম ধর্মাবলম্বী মানুষে উদ্যোগে। কালিয়াগঞ্জ চিরাইল পাড়া ও গুদরি বাজার ঈদগাহ উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল, মালগাও ঈদগাহ উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য এছাড়াও আরও অনেকে।